আজ সোমবার | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

শিরোনাম
  • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
  • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত
  • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়
  • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ
  • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি
  • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু
  • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান
  • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি
  • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর
  • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে
  • সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ হাসি কার, রিয়াল নাকি সিটির

    স্পোর্টস ডেস্কঃ
    নিজেদের মাঠে শেষের নাটকে রিয়াল মাদ্রিদের কাছে হার মেনেছিলো ম্যানচেস্টার সিটি। তাই চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে যেতে সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের বিকল্প নেই ম্যানসিটির সামনে। শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
    আজ (বুধবার) রাতে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে এই লড়াই। বার্নাব্যুতে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একবারই জিতেছে সিটি। আর সেটি ২০২০ সালে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে। হেরেছে ৩ ম্যাচ ও বাকি ২ ম্যাচ ড্র করেছে।
    রাতে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগের আরও তিনটি ম্যাচ রয়েছে। বরুসিয়া ডর্টমুন্ড মোকাবিলা করবে স্পোর্টিং লিসবনকে। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নামবে ডর্টমুন্ড। অন্য ম্যাচে জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছিল পিএসভি আইন্দোফেইনকে। এবার ডাচ্ ক্লাবটি স্বাগত জানাবে জুভদের।
    ওদিকে ফরাসি দুই ক্লাব পিএসজি ও ব্রেস্টের ম্যাচ রয়েছে। ম্যাচটা প্রায় নিয়মরক্ষার হয়েই দাঁড়িয়েছে। প্রথম লেগে ৩-০ জিতেছিল প্যারিসিয়ানরা। ফরাসি ক্লাবটিকে টপকে পরের পর্বে যাওয়া ব্রেস্টের জন্য হবে অসাধ্য সাধন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    অনুবাদ »