নিজস্ব প্রতিবেদক:
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের ৫ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। গত শুক্রবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গা সদর কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জলিবিলা গ্রামের মান্দার আলীর ছেলে ভেটে আক্তার (৩৯), আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মৃত বাদলের ছেলে উজ্জল আলী (৩৭), জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিদ্যাধরপুর গ্রামের আবুছার মন্ডলের ছেলে ওসমান গণি (৫০), দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ও সাবেক কাউন্সিলর শ্যামপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ( ৩২), নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ও দোস্ত গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলি আকবর (৩৭)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার ৪ টি থানার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ গ্রেফতারি অভিযান অব্যাহত থাকবে।