আজ শনিবার | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 
  • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ
  • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু
  • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি
  • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন
  • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ
  • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন
  • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি
  • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও
  • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই
  • আজ পহেলা ফাল্গুন ভালোবাসার দিন

    দেশের খবর, খুলনা | ১০:২৮ পূর্বাহ্ণ, শুক্র, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ 36

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    নিজস্ব প্রতিবেদক:
    শীতের শেষে উড়ু উড়ু মিষ্টি আমেজ বাতাসে। গাছে গাছে ফুটছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া। আমের বনে মুকুলের ঘ্রাণ। গাছের ডালে ডাকছে কোকিল। কোথাও কেউ হয়তো আনমনে গাইছে—‘আহা আজি এ বসন্তে…।’ এসে গেছে ঋতুরাজ বসন্ত।
    আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। একই সঙ্গে আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসও।
    আজ শোনা যাবে শিল্পী শাহ আবদুল করিমের গান—‘বসন্ত বাতাসে সইগো, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে…’
    কয়েক বছর ধরে বসন্তের মাতাল সমীরণে নতুন মাত্রা দিয়ে যাচ্ছে ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করার পর থেকে বাংলার বসন্ত আর পাশ্চাত্যের ‘ভ্যালেনটাইনস ডে’ আসছে একই দিনে। যেন আনন্দ-উপলক্ষ দুটি গলা ছেড়ে গাইছে, ‘আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি/নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান!’
    এ সময় গাছে গাছে নতুন কচি পাতায় থাকে নবীনের আবাহন। প্রকৃতির মাঝে নানা রঙের ফুলে ছড়ায় দৃষ্টিনন্দন শোভা।
    ইট, কাঠ, কাচ আর ইস্পাতের নগরেও আজ অনেকে বাসন্তী সাজ আর ভালোবাসার ফুলে ছড়িয়ে দেবে প্রাণের উচ্ছ্বাস।
    হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে পা দেবেন অনেকে। প্রিয়জনকে নিয়ে ভালোবাসার দিগন্ত ছুঁতে চাইবেন তাঁরা। একটি দিন প্রিয় মানুষের সঙ্গে একান্তে নিজেদের মতো করে কাটাবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম দিনটিকে বেছে নেবে প্রিয় মানুষের কাছে একান্ত কিছু কথা বলার জন্য।
    গোলাপের গুচ্ছ নিয়ে একসঙ্গে বাইরে ঘুরে বেড়ানো, কোথাও খেতে যাওয়ার মধ্য দিয়ে দিনটি কাটবে অনেকের। কারো হয়তো প্রেমের প্রথম কুঁড়িটি লাজুক চোখ মেলে তাকাবে বসন্তের প্রথম দিনের আলোয়। আজ ঘরে-বাইরে শোনা যাবে অনুপম রায়ের লেখা জনপ্রিয় গানটির কলি—‘বাতাসে বহিছে প্রেম/নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে/বসন্ত এসে গেছে।’
    ভালোবাসার উপহারের মধ্যে প্রথম পছন্দ ফুল। দেশে একদিনে সবচেয়ে বেশি ফুল বিক্রিও হয় এই বসন্ত ও ভালোবাসা দিবসে।
    রাজধানীতে বরাবরের মতো আজ বসন্ত উদযাপনের কেন্দ্রবিন্দু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। বাসন্তী রং আর নাচে-গানে জমে উঠবে বসন্ত উৎসব। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হবে এই আয়োজন। সমবেত বাদ্যযন্ত্র, বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।
    দেশের অগ্রগণ্য সংগীত ও নৃত্যদলের পাশাপাশি থাকবে শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা। এ ছাড়া আয়োজিত হবে বসন্তকথন পর্ব। উৎসবে প্রীতিবন্ধনী ও আবির বিনিময়ের পর্ব থাকছে। বসন্তকথন পর্বে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ, বক্তব্য দেবেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইটসহ অন্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
    সকাল সাড়ে ১১টায় প্রাণ-প্রকৃতির গান, কবিতা আর ঐতিহ্যবাহী নাচ দিয়ে শেষ হবে এ আয়োজন। অন্যান্য বছর এই আয়োজনটি রাত ৯টা পর্যন্ত চললেও এবার পবিত্র শবেবরাতের কারণে সংক্ষিপ্ত আয়োজনে উৎসব উদযাপন করা হবে।
    তবে সকালেই ফাগুনের উৎসবের এই রং চারুকলা থেকে ছড়িয়ে পড়বে সারা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে পুরো নগরে। অনেকেরই পোশাকে থাকবে বসন্তের আবহ। গতকালও দেখা গেছে এর কিছু নমুনা। হলদে শাড়ি আর ফুলের মুকুটে সাজা অনেক নারীর দেখা মিলেছে পথে। অমর একুশে বইমেলায়ও আজ ঘুরতে যাবে বহু মানুষ।
    প্রতিবছরের মতো এবারও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেকসংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বসন্ত উৎসবের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অন্যান্য বছর বিকেলে আয়োজন থাকলেও এবার এই জায়গায় সকালেই শেষ হবে উৎসব।
    প্রতিবছর শিল্পকলা একাডেমি বসন্ত উৎসবের আয়োজন করলেও এবার পহেলা ফাল্গুন বসন্ত উৎসবের কোনো আয়োজন রাখা হয়নি বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।
    তিনি জানান, সারা দেশেই তাঁদের নানা ধরনের উৎসব-আয়োজন চলমান রয়েছে। তবে পহেলা ফাল্গুন আলাদা করে বসন্তের কোনো উৎসব এবার শিল্পকলা একাডেমি আয়োজন করেনি।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    সেই চারজনের মরাদেহ উত্তোলন

    কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবেঃ দুদু

    চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    ‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষদাগার করা হচ্ছে’

    আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

    চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির তিন মাস মেয়াদী ১১ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটি গঠন

    জীবননগরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চুয়াডাঙ্গায় প্রতিমা তৈরির ব্যস্ততা

    ইসলামী দলগুলোর কর্মসূচিতে জনসমর্থন আছে কিনা তা নির্বাচনে পরিষ্কার হবেঃ দুদু

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর

    • সেই চারজনের মরাদেহ উত্তোলন

    • কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবেঃ দুদু

    • দর্শনা স্বেচ্ছাসেবকদল নেতা সুমন বহিষ্কার

    • চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    • চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    • ঘন ঘন হাতবদল; তদারকির অভাব ও সিন্ডিকেটে বাজার অস্থির

    • ‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষদাগার করা হচ্ছে’

    • ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব; সদর হাসপাতালে  মিলছে না পর্যাপ্ত ওষুধ

    • চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলুর ইন্তেকাল

    • আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

    • ঢাক-শঙ্খে মুখরিত চুয়াডাঙ্গা শহর; আজ প্রতিমা বিসর্জন

    • জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকে ধরে নিয়ে গেল বিএসএফ

    • চুয়াডাঙ্গায় মশার উপদ্রবে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগি

    • চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির তিন মাস মেয়াদী ১১ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটি গঠন

    • চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে যান্ত্রিক ত্রুটি, সেবা বন্ধ

    • চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

    • চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার

    • জীবননগরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    • শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চুয়াডাঙ্গায় প্রতিমা তৈরির ব্যস্ততা

    • ইসলামী দলগুলোর কর্মসূচিতে জনসমর্থন আছে কিনা তা নির্বাচনে পরিষ্কার হবেঃ দুদু

    • সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: শামসুজ্জামান দুদু

    • চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    • এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন

    • ‘প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চালকরা সড়কে দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসবে’

    • চুয়াডাঙ্গায় ইলিশের বাজার চড়া, দামে অস্বস্তি

    • চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

    • দর্শনায় দিনেদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

    • ‌‌‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান’

    • বদরুদ্দীন উমর মারা গেছেন

    • শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »