মুজিবনগর অফিস:
মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক এর উপর সন্ত্রাসী হামলায় আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবদল। গতকাল বুধবার বিকালে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ, সহ পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক বজলুর রহমান, জেলা যুবদলের সদস্য এরশাদ আলী, আধার আলী বাবু, পারভেজ আলী, জেলা নবীন দলের সাধারন সম্পাদক আনার হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশের আগে মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক এর নেতৃত্বে কেদারগঞ্জ সাপ্তাহিক হাট প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক বল্লভপুর মোড় হয়ে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় যুবদল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উল্যেখ্য, গত ৯ই ফেব্রুয়ারী রবিবার বিকালে মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হকের উপর কেদারগঞ্জ বাজারে তার নিজ গোল্ডেন লাইন কাউন্টারে সন্ত্রাসী হামলা হয়। পরদিন সকালে আসাদুল হক বাদী হয়ে ১৭ জনের নামেসহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে মুজিবনগর থানা পুলিশ হামলার সকল সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার রাতে মামলার ৫ নম্বর আসামী ছোট খোকনকে আটক করে।