ভাংবাড়িয়া প্রতিবেদক:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ইউনিয়নের খোরদ উত্তরপাড়ায় দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
প্রধান বক্তা বলেন, “সংগঠনকে সুসংগঠিত করতে হবে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে।”
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সদস্য গিয়াস উদ্দিন বাবু, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উপজেলা যুবদলের সদস্য আবুজার আলী, সেলিম রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, মহিলা দলের সভানেত্রী মাহাফুজা আক্তার জলি, সাগরী খাতুন, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, সাধন বিশ্বাস, মুকুল উজ্জামান মিলন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান শামিম, ডাঃ আমিরুল ইসলাম কাতব, ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীন, আব্দুর রউফ খোকন, ইসমাইল হুদা, মুনছুর আলী, মতিয়ার রহমান, হাসেম আলী, নাসির আলী, সুইট আলী, বিএনপির সাধারণ সম্পাদক বল্টু আলী, ছবিরুলসহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।