দর্শনা অফিস:
ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দর্শনা থানা লোকমোর্চা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় এই কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গা জেলা লোকোমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বিশেষ অতিথি ছিলেন, জেলা লোকমোর্চর সহ-সভাপতি তানজিলা মনোয়ার মিনি ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, লোকমোর্চার কার্যক্রম তুলে ধরেন জীবননগর উপজেলা লোকমোর্চা সভাপতি আবুল কালাম আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন, ওয়েভ ফাউন্ডেশনের সহকারি পরিচালক কিতাব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র অফিসার আব্দুল আলীম সজল ও কানিজ সুলতানা। সভায় প্রথম বারের মতো ৩৫ সদস্য বিশিষ্ট দর্শনা থানা কমিটি গঠন করা হয়। দর্শনা থানা লোকমোর্চা কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান বুলেট নির্বাচিত হয়েছেন এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, নারী নেত্রী কামরুন নাহার রানী শাহ, সাংবাদিক এফ,এ আলমগীর, ব্যবসায়ী কামাল উদ্দিন আহম্মেদ সান্টু ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সাংবাদিক জাহিদুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের নেতা উত্তম কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক হানিফ মন্ডল ও সহ সাংগঠনিক হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা তানভীর রহমান অনিক, প্রচার সম্পাদক সাংবাদিক ইকরামুল হক পিপুল ও সহ প্রচার সম্পাদক বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা আবিদ হাসান রিফাত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুয়েল রানা, নারী বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন বেবি, সদস্য হিসাবে আছেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দর্শনা পুরাতন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহেল, রেলবাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ হাসান, কুড়ালগাছি ইউনিয়নের সামাজিক নেতা আব্দুর রশিদ, বেগমপুরের সায়েম হোসেন তুষার, দর্শনার সাহিত্য পরিষদের মোঃ শাহজামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম ও রাশেদ মল্লিক, ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম জান্টু, বিএনপি নেতা জহুরুল ইসলাম, লুৎফর রহমান ও সোহরাব উদ্দিন ফারুক, মটর শ্রমিক ইউনিয়নের আলমগীর হোসেন মোল্লা, মাওলানা শাহ আলম, ছাত্র নেতা সাব্বির হোসেন বাঁধন ও আসিফ হাসান, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা শোভন দাস, নারী নেত্রী ফাতেমা খাতুন লাকি ও নাজমা খানম প্রমুখ।