নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার তিয়রবিলায় শাহেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাসকররা ইউনিয়নের তিয়রবিলায় শাহেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, সুস্থ শরীর, মন ও মননের বিকাশ সাধনের জন্য খেলার কোন বিকল্প নেই। জুলাই-আগস্টের সফল বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার মধ্যে দিয়ে সারাদেশে মুক্ত বলাকার মত উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। খেলার বিকাশ সাধনে ছাত্রদল ও জেলা বিএনপির সম্মানিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করে অব্যহত করে রেখেছেন। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য আলোকবর্তিকা ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো। তিনি দেশের ক্রিকেটকে আধুনিক পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন।
গতকালের ফাইনাল খেলায় এন এন ক্রিকেট একাডেমি ৮ উইকেটে অনুপনগর ক্রিকেট সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তিয়রবিলা ক্রিকেট একাডেমির পরিচালক মনজুরুল মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।
আরও উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার,খাসকররা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক নেকবার আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোজাম আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি ফতেহ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন আলম, বুলবুল আহমেদ শিপন, শামীম আহমেদ চান, শামীম মালিতা, জিহাদ মালিতা প্রমুখ। ধারাভাষ্যকার ছিলেন মুযাযিল ও রাসেল আহমেদ।