নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৪জনকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম।
এসময় রেঞ্জ ডিআইজি কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার এবং মানুষের জানমাল রক্ষার্থে সর্বস্থরের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রেখে সতর্কতার সাথে সততা, নিরেপক্ষ ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিশেষে, তিনি জেলার অফিসার-ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করণ ও মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের জন্য ভালকাজের স্বীকৃতিস্বরূপ ১৪জন পুলিশ সদস্যদের রেঞ্জ ডিআইজি।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।