খাদিমপুর প্রতিবেদক:
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেনের উদ্বোধনে খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫ই আগস্টের পুর্বে ফ্যাসিবাদের দোসর কেউ বিএনপিতে ঢুকতে চাইলে তাকে বিএনপি এবং এর কোন অঙ্গ সংগঠনে কোন জায়গা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দলে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদের জায়গা হবে না। বিএনপি জনগনের আকাঙ্খা পুরণে নতুনভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত রাজনৈতিক দল। দেশের মানুষের কল্যানে কাজ করতে নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ। ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালেদ সালেহীন রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা খায়রুল ইসলাম, মহাবুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা রবিউল হক, আবুল হাসেম, আব্দুল হালিম,লাভলু হোসেন, রবজেল আলী, লোকমান আলী, রানা আহমেদ, জামজামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালাম, হাসান, খাসকররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আলম, শিপন প্রমুখ।