দর্শনা অফিস:
দর্শনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় হওয়ার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দর্শনা পুরাতনবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। সমাবেশে দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক মালেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন।
এসময় তিনি বলেন, বিগত আওয়ামীলীগের দোষর নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ দেশে কিছু কিছু স্থানে সক্রীয় হওয়ার চেষ্টা করছে। আমাদের সব সময় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। যে কোন মূল্যে ঐ সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিহত করতে হবে। বিগত সরকারের আমলে নির্যাতন, খুন, গুম, হামলা, মামলার সঠিক বিচার এই বাংলার মাটিতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক টুটুল শাহ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অপ সুলতান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, দর্শনা থানা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, দর্শনা পৌর যুবদলের সদস্য শাহিন, দর্শনা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছমির শাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, রিয়েল ইসলাম লিয়ন।