কার্পাসডাঙ্গা প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে (৯নং ওয়ার্ডে) জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টার সময় শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নিপা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মন্টু মিয়া, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক ছালমা জাহান পারুল, সদস্য সচিব লাইলী আক্তার বেবি, মহিলা দল নেত্রী সালেহা খাতুন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসা, কৃষক দল নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওসমান গনি বিশ্বাস, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন বিশ্বাস, সদস্য সচিব খাইরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সীমা খাতুন, বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, কৃষকদল নেতা আহসান খান, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী আলেয়া সিদ্দিকা, শাহানা পারভিন, ইসমতারাসহ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।