নিজস্ব প্রতিবেদক:
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই স্লোগানকে সামনে রেখে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফ-এর সহায়তায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালী, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় দামুড়হুদা কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের অন ফার্ম ট্রেনিং সেন্টার মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক শষ্য কৃষিবিদ কৃষ্ণ পদ রায়, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, দিবস উপলক্ষে অনুষ্ঠানের ধারনা পত্র পাঠ করেন ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমরা আজ এমন এক সময়ে এ দিবস পালন করছি যখন বিশ^ ব্যাপি নিরাপদ খাদ্য নিয়ে আন্দোলন চলছে। নিরাপদ খাদ্য মানুষের অধিকার। আর এই অধিকার আদায়ে আমরাও এখন সোচ্ছার। যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্যের বিকল্প নাই। আ্জ এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষির সাথে জড়িত কৃষক ভাইদের কাছে আহবান খাদ্যকে নিরাপদ রাখতে হলে আপনাদের ভূমিকা অতিব গুরুত্বপূর্ণ। কারন এখন চাষিরা সবজীসহ বিভিন্ন ফসলে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কিটনাশক ব্যবহার করছে যা মানব দেহের জন্য খুব ক্ষতিকর। চাষিদের ফসল ফলাতে জৈব উপদান ব্যবহার করে নিরাপদ ফসল ্উৎপাদন করতে হবে। এ দিবস উৎযাপন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে রচনা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করলে বিভিন্ন মাধ্যমিক স্কুল থেকে ১৩০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগির বিজয়ী ঘোষনা করে তাদেরকে অতিথিদের হাত দিয়ে পুরুস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আবু সুফিয়ান প্রমুখ।