দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা ডক্টরস্ ফোরামের আয়োজনে দর্শনা অংকুর (কেজি) স্কুল প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।
অনুষ্ঠানে দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুজার গিফারী, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল খালেক, দর্শনা পৌর জামায়াত ইসলামের সেক্রেটারি দবির হোসেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অমিত কুমার বিশ্বাস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ডা. সামিউল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান ও বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডা. প্রতিশ্রুতি দাস।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় জামায়াত ইসলামীর কর্মী জাহিদ হাসান, দর্শনা কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হামজা ফারাজি সহ ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ।