নিজস্ব প্রতিবেদক:
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক এক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সাহিত্য মঞ্চে এই সভা ও সমাবেশটি আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মিজানুর রহমান।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তারুণ্যের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী বাংলাদেশে থাকবে না কোন বৈষম্য। সবাই সবার পাশে থেকে এক বৈষম্যহীন তারুণ্যের হাত ধরে বাংলাদেশ বির্নিমাণে কাজ করতে হবে। দেশে কর্মসংস্থান গড়ে তুলতে হবে। দেশে আর কোন বেকারত্ব থাকবে না। তারুন্যরদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একমাত্র যুবকরাই পারে দেশে অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা। আজ এবং আগামি তারুন্যেরাই দেশের জন্য গৌরবময় ভুমিকা রাখবে।
সভায় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ মোঃ আবু রাশেদ, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, সদর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাকিবুল ইসলাম, প্রমুখ। আর অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।