কার্পাসডাঙ্গা প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে (৫নং ওয়ার্ডে) জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টার সময় মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী খাদিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসা, কৃষক দল নেতা তোতাম, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সীমা খাতুন, আজমিরা শাহিন কথা, উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, নোয়াজ্জেস মেম্বার, মাহবুর মেম্বার, সামসের শেখ, রমজান মোড়ল, নজরুল, মঞ্জু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, যুবদল নেতা কবির, তারিকুল ইসলাম, মঞ্জু, হাসিবুল, আজিবুর রহমান, কৃষকদল নেতা আহসান খান, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী আলেয়া সিদ্দিকা, শাহানা পারভিন, হাসি মির্জাসহ শতশত জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।