নিজস্ব প্রতিবেদক:
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার একাডেমিক কাউন্সিলের ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এই কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভাসিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন। সভায় উপস্থিত ছিলেন ডীন, কৃষি অনুষদ প্রফেসর ড. সিরাজুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সেলিম তোহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কৃষি বিভাগের বিভাগীয় প্রধান ড. নাহিদ পারভেজ, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান শামসুন নাহার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান আরিফুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান নুরু নাহার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তোহ্ফা, আইন বিভাগের বিভাগীয় প্রধান বিল্লাল হোসেন, পাবলিক হেলথ্ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম। সভা পরিচালনা করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নাফিউল ইসলাম জোয়ার্দ্দার।
সভায় ২২তম একাডেমিক কাউন্সিল সভার কার্যপত্র পাঠ ও পরিসমর্থন করেন। বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এজি, সিএসই এবং ইইই মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা করা হয় এবং বার্ষিক স্পোর্টস ডে নির্ধারন বিষয়ে আলোচনা করা হয় এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।