দর্শনা অফিস:
সঞ্চয়ের জমাকৃত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত পাওয়ার জন্য দর্শনা সোসাইটি লিমিটেডের ৪ জনের বিরুদ্ধে থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার বিকাল ৪ টায় দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়রে ছোট দুধপাতিলা গ্রামের কামরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ করেন দর্শনা থানা পাড়ার পলাশ, রামনগর গ্রামের মিষ্টার, দর্শনা কলেজ পাড়ার নাহিদ পারভেজ ও দোস্ত গ্রামের রিগানের বিরুদ্ধে।
কামরুল ইসলাম তার অভিযোগে বলেন, ‘আমার ২টি পাশ বইয়ে দর্শনা সোসাইটি লিমিটেডে সঞ্চয় করি। দীর্ঘদিন আমার জমাকৃত টাকা চাইতে গেলে আমাকে নানা ভয় ভীতি ও হুমকি-ধামকি দিয়ে নানা ভাবে ভিতি প্রদর্শন করে আসছে। বাধ্য হয়ে উক্ত টাকা ফেরত পেতে দর্শনা সোসাইটি লিমিটেড পরিচালনাকারী ৪ জনের বিরুদ্ধে দর্শনা থানায় অভিযোগ করেছি। এছাড়া ঐ একই অভিযোগে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সাঈদ হোসেন ৮টি সঞ্চয় পাশ বইয়ের মাধ্যমে ১ লাখ ৫ হাজার টাকা জমা প্রদান করেন। ৮টি সঞ্চয় পাশ বইয়ের মাধ্যমে ১ লাখ ৫ হাজার টাকা জমাকৃত টাকা পাওয়ার জন্য দর্শনা থানা পাড়ার পলাশ, রামনগর গ্রামের মিষ্টার, দর্শনা কলেজ পাড়ার নাহিদ পারভেজ ও দোস্ত গ্রামের রিগানের বিরুদ্ধে দর্শনা থানায় অভিযোগ দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সাঈদ হোসেন জানান, যখন টাকা জমা করি কথা ছিলো সঞ্চয়ের টকা চাওয়া মাত্র ফেরত দেবে। তবে দীর্ঘদিন ধরে ঐ টাকা ফেরত চাইতে গেলে নানা রকম ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দিয়ে আসছে। উল্টো আমার বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়ে আসছিল। তাই বধ্য হয়ে গত শনিবার বিকাল ৪টার দিকে আইনী সহায়তা নিতে দর্শনা থানায় অভিযোগ করেছি।