জীবননগর অফিস:
জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে শাহ পরান(২১) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বেলা এগারোটার দিকে ঘাস পোড়া কীটনাশক পান করে। নিহত একই গ্রামের হায়াত আলীর ছেলে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে অভিমান করে নিজ বাড়িতেই ঘাস পোড়া বিষ পান করে শাহ পরাণ। বিষ পান করার পর সে সন্তোষপুরে তার দুলাভাইয়ের গ্যারেজে যায়,সেখানে থাকা অবস্থায় তার বোনকে ফোন করে জানায় যে, তোরা সবাই আমাকে মাফ করে দিস আমি বিষ খেয়েছি। তখন বিষয়টি জানাজানি হলে তার বাবাসহ আত্মীয়-স্বজন মিলে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কজনক বিবেচনা করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।বুধবার সন্ধ্যায় যশোর হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে রোগীর অবস্থা আরও বেশি আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতাল হতে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, লাশ বর্তমানে অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রাস্তায় আছে বলে জানা যায়। পরবর্তীতে নিহতে পরিবারের অভিযোগে প্রেক্ষিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।