মেহেরপুর অফিস:
মেহেরপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবারে শহরের লা ভোগ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর এবং জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জনাব সিরাজ উদ্দীন, সঞ্চালনায় ছিলেন পিএফজির সমন্বয়কারী জনাব মুজাহিদ আল মুন্না। ‘সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। খুলনা অঞ্চলের এরিয়া সমন্বয়কারী জনাব এস.এম. রাজু জবেদ সভায় মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
সভায় পিস এম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু। এছাড়া ওয়াইপিএজির সমন্বয়কারী এবং ইয়েস বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক এস.এম. মেহেরাব হোসেন এবং সহ-সমন্বয়কারী ছাত্রদল নেতা লিজন আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলমিন আলিফ খান সহ ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের ওয়াইপিএজি সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান।