ভাংবাড়িয়া প্রতিবেদক:
আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বড়বোয়ালিয়া বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বড়বোয়ালিয়ার বাবুপাড়ায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড বড়বোয়ালিয়া বিএনপির সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রান্তিলগ্নে বড়বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির ভূমিকা ছিল অনবদ্য।বিএনপিকে আরো গতিশীল ও প্রানবন্ত করার জন্য বড়বোয়ালিয়ার নেতাকর্মীরা নিবেদিত প্রাণ।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড তরান্বিত করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সহ সভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুল হুদা তুহিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, আলমডাঙ্গা মৎসজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালেদ সালেহীন রাজু। ভাংবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা মুকুল উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, মৎসজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, সাবেক যুবদল সভাপতি মুর্শিদ কলিন, মহিলা দলের নেত্রী মাহাফুজা আক্তার জলি, বড়বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বল্টু আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ সভাপতি রেজাউল হক, আব্দুল হান্নান, প্রচার সম্পাদক খোকন আলী, নসির উদ্দীন, দপ্তর সম্পাদক শাহীন আলম বিএনপি নেতা মনিরুজ্জামান মনির মাষ্টার, উজ্জ্বল, খায়রুল ইসলাম, শহিদুল, যুবদল নেতা আজাবুল ইসলাম, আপন, সাইদুল, রনি আহমেদ, স্বাধীন, জনি, হাবিবুল, আশরাফুল, রিকন, নাফিজ, শিশির, আছিম, শাহাজামালসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।