কার্পাসডাঙ্গা প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাটুদহে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠন টি-৭৮ এর আয়োজনে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, যুগ্ম সাধারন সম্পাদক মন্টু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারন সম্পাদক আনছার আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন খসরু, নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওসমান গনি বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহিদুল ইসলাম মোল্লা, নাটুদহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাশারুল হাবিব বাশার, যুগ্ম সম্পাদক আজিজুল হক, বিএনপি নেতা সদর উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার ফারুক, সাধারন সম্পাদক রমজান আলী টিটোন, কৃষক দল নেতা আব্দুর রশিদ, মাসুদ রানা মাস্টার। কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা মাহফুজুর রহমান জনি, জেলা ছাত্র দলের সহসভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ। যুবদল নেতা আরিফুজ্জামান টুটুল, ইমান আলী, মিজানুর রহমান মোল্লা, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, আনোয়ার। কৃষকদল নেতা সাইদুর রহমান, সাজিদ হাসান , ছাত্রদল নেতা জামিউল হাসান।
কেন্দ্রীয় বক্তারা আলোচনা সভায় বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনি হাসিনা সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করার ফলে তিনি শারীরিকভাবে সংকটাপন্ন হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবেন। আপনার তাঁর জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারেন। আর ফ্যাসিস্ট গনহত্যাকারি খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বিচার নিশ্চিত করতে পারি। আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।