নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির পরিচিতি ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সিনিয়র সহ-সভাপতি এ আর মুকুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হোসেন ঢাকালে, সিনিয়র সহ-সভাপতি ইকলাছ হোসেন, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লাড্ডু,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহ সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, সহ দপ্তর সম্পাদক শাহীন আলম, কৃষি বিষয়ক সম্পাদক আঃ সালাম সহ আলুকদিয়া ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
স পরিচিতি ও মূল্যায়ন সভার প্রথমেই সদর উপজেলা বিএনপির সফল সম্মেলন এবং খুলনায় বিভাগীয় সমাবেশ সফল করার জন্য ইউনিয়ন নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান দর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিষ্ট জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।