আজ শনিবার | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • বিভাগীয় সমাবেশের পর বিএনপি নতুন কর্মসূচিতে যাবে

    Uncategorized, খবর, রাজনীতি | ৯:২১ পূর্বাহ্ণ, সোম, ৩১ অক্টোবর ২০২২ 68

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    নিজস্ব প্রতিবেদক:
    নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারসহ নানা দাবিতে সক্রিয় বিএনপি চলমান বিভাগীয় গণসমাবেশ শেষে নতুন কর্মসূচিতে যাবে। ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ৯ বিভাগীয় গণসমাবেশ। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, বিভাগীয় গণসমাবেশের পর নতুন বছরের শুরু থেকে সরকারবিরোধী দলগুলো নিয়ে যুগপৎ কর্মসূচিতে যাবে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। বাকি বিভাগীয় গণসমাবেশে বাধা না দিয়ে সরকার নমনীয় থাকলে এখনই হার্ডলাইনে যাবে না দলটি। ঢাকার সমাবেশ থেকে দাবি আদায়ে আলটিমেটাম দেওয়া হতে পারে। সরকার কঠোর হলে বড় কর্মসূচি দেওয়া হবে। ‘রোডমার্চ’ কিংবা ‘লংমার্চের’ মতো কর্মসূচি দিয়ে সরকার পতনের এক দফা আন্দোনে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন হবে। সেই কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের সরকার তৈরি হবে। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। যুগপৎ আন্দোলন প্রসঙ্গে বলেন, এর রূপরেখা শিগগিরই আসবে। বিএনপির নেতারা বলছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই ইস্যু ছাড়া অন্য কোনো বিষয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা কিংবা সংলাপে যাবেন না। বিএনপির সূত্র অনুযায়ী, ডিসেম্বরে শুরু হওয়া টানা আন্দোলন ২০২৩ সালের মাঝামাঝিতে ভিন্ন রূপ নিতে পারে। তারা বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচনের এক বছরের কিছু বেশি সময় থাকলেও এখনই ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি। এখনই রাজপথে শক্তির জানান দিচ্ছেন তারা। এরই মধ্যে চারটি বিভাগীয় সমাবেশ সফল করেছেন তারা। বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম ঘটেছে। তৃণমূল নেতা-কর্মীদের দৃঢ়তা ও সাহসিকতায় উজ্জীবিত দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের এমন মনোবলে চূড়ান্ত আন্দোলন নিয়েও আশাবাদী দলটির হাইকমান্ড। তারা বলছেন, বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনে গেলে সব দাবি আদায় হবে। জানা গেছে, বিএনপি বিরোধী দলগুলোকে যুগপৎ আন্দোলনের রূপরেখা দেবে এবং জাতির সামনে ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ হাজির করবে। রূপরেখায় উল্লিখিত ইস্যুগুলোর মধ্যে রয়েছে- বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ বা অন্তর্র্বতীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম বাতিল, আরপিও সংশোধন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি, বিদ্যুতের সংকট, শেয়ারবাজার, ব্যাংক লুট, বেগম খালেদা জিয়া ও রাজনৈতিক বন্দিদের মামলা প্রত্যাহার ও মুক্তি, ডিজিটাল আইন, ১৯৭৪ সালে তৈরি কিছু আইন বাতিল, ১৫ বছরে সংঘটিত গুম-খুনের বিচারের বিষয়গুলো উল্লেখযোগ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সময়সীমা দিয়ে তো আন্দোলন শুরু করা যায় না। আমরা ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রামে আছি। এরপর বলা যাবে নতুন কী কর্মসূচি আসবে। একই কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভাগীয় সমাবেশ শেষে অবশ্যই নতুন কর্মসূচি আসবে।

    বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বিএনপির সঙ্গে আমরা আলোচনায় একমত হয়েছি- তাদের সঙ্গে বৃহত্তর যুগপৎ আন্দোলনে মাঠে থাকব। জাতীয় পার্টি (জাফর) যুগ্ম মহাসচিব এ এস এম শামীম বলেন, বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে জোটপ্রধান বিএনপি চূড়ান্ত আন্দোলনের রিহার্সেল দিচ্ছে। গণসমাবেশে বিএনপি দেশবাসীকে সম্পৃক্ত করে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলছে। বিএনপির একক কর্মসূচি শেষে আশা করি নতুন বছরের শুরু থেকে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সব দাবি আদায় হবে। বিএনপি মাস তিনেক ধরে টানা কর্মসূচির মধ্যে রয়েছে। সারা দেশের গ্রামপর্যায়ে বিক্ষোভ সমাবেশের পর ঢাকা মহানগরে অঞ্চলভিত্তিক সমাবেশ করা হয়েছে। ঢাকা মহানগরের কর্মসূচি শেষ করে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। এরই মধ্যে ১২ অক্টোবর চট্টগ্রাম দিয়ে এই কর্মসূচি শুরু হয়। ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ হয়। ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং সবশেষে ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপৎ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে। দ্রুতই রূপরেখা চূড়ান্ত হবে। এ ছাড়া বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে কাজ চলছে।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »