আজ শনিবার | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে তিনটি প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালায় সংস্থাটির সহকারি পরিচালক সজল আহমেদ। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ডিঙ্গেদহ বাজারের মুদিখানা, হোটেল ও মিষ্টির দোকানে তদারকি করা হয়। এসময় খুবই নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার ও মিষ্টি তৈরি এবং প্রতিষ্ঠানে মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বাজারের মেসার্স জিনিয়া হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৪ হাজার টাকা, মেসার্স শীলন হোটেলকে একই অপরাধে ৩ হাজার ও মেসার্স নিউ সাথী হোটেলকে ৪৩ ধারায় ৩হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ১০ হাজার জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুবাদ »