ভাংবাড়িয়া প্রতিবেদক:
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। গতকাল শনিবার বেলা ১১ টায় ভাংবাড়িয়ায় পল্লী উন্নয়ন যুব সমিতির উদ্যোগে ভাংবাড়ীয়া ক্লাব প্রাঙ্গনে আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা (ওহঃবৎহধঃরড়হধষ জধঢ়রফ জধঃরহম ঈযবংং ঈড়সঢ়বঃরঃরড়হ)- বিলো ২১০০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ভাংবাড়িয়া ক্লাব প্রাঙ্গনে ভাংবাড়িয়া যুব সমিতির উদ্যোগে দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। প্রতিযোগিতায় দেশের ৯ টি জেলা থেকে মোট ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার জাফরুল ইসলাম।
প্রতিযোগীতায় প্রথম পুরুষ্কার হিসাবে ৮ হাজার, দ্বিতীয় পুরুষ্কার হিসাবে ৬ হাজার, এবং তৃতীয় পুরুষ্কার হিসাবে ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ জনকে পুরষ্কার প্রদান করা হয়। প্রথম পুরষ্কার অর্জন করেন ঝিনাইদহ জেলার আবজিদ রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব টিপু সুলতান, ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও খোকন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মজিরুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন।