নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপি শিক্ষক ও সুপারভাইজারগণের (৫ম শ্রেণি) বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা ওয়েভ ট্রেনিং সেন্টারের এক সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
এসময় প্রশিক্ষণটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। সভায় তিনি বলেন, শিক্ষার মান বাড়ানোর জন্য সরকার অনেক শিক্ষামূলক কাজ করছে। পিছিয়ে পড়া যারা অর্থের অভাবে যারা পড়তে পারে না। তাদের জন্য এই শিক্ষা কার্যক্রম সরকারের। একটা ছেলে মেয়ে পড়াশোনা না করলে সমাজের বোঝা হয়। তাই সমাজের বোঝা নয়। হতে হবে শিক্ষায় শিক্ষিত। লেখাপড়ার মাধ্যমে এই গোটা সমাজটাকে পাল্টে দিতে হবে। জন্মের পর থেকেই শুরু হয় এই প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষার বিকল্প নেই।
স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের এডভাইজার আব্দুস শুকুর। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ওয়েভ ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক জহির রায়হান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এই প্রশিক্ষণের ট্রেইনার মেহেদী হাসান, চুয়াডাঙ্গা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক সোহাগ হোসেন, সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের জেলা প্রোগ্রাম ম্যানেজার আক্তারুজ্জামান ও সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার এডমিন বিকাশ চন্দ্র সাহা, প্রমুখ।