নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের গ্রামে গ্রামে এবং পীরপুর ও আলুকদিয়া বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন দিলীপ কুমার আগরওয়ালা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ ও সরকারের উন্নয়ন তুলে ধরে পথসভা করছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা, পিতম্বপুর, পীরপুর, টেইপুর, মনিরামপুর ও আলুকদিয়া বাজারসহ ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ, উন্নয়নের লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া আলুকদিয়া বাজারে ও পীরপুর গ্রামে বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে শত শত মানুষ জড়ো হলে তাৎক্ষণিক পথসভা করেন দিলীপ কুমার আগরওয়ালা। এ দুটি পথসভায় দিলীপ কুমার আগরওয়ালা সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য দেন। এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি চুয়াডাঙ্গার সন্তান। তাই এ জেলার উন্নয়নে আমার নানা কার্যক্রম চলমান। আমি যদি নৌকা প্রতীকের প্রার্থী হতে পারি তবে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলবো। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। তাই আমি জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করছি।
এসময় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা কৃষক লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহবায়ক ইলতুত হোসেন আলো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহিন, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমিরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজল, জেহালা ইউনিয়নের জনি মেম্বার, রজব আলী, ভাংবাড়িয়া ইউনিয়নের কামাল হোসেন রাকিবুল ইসলাম, খাইরুল, শঙ্করচন্দ্র ইউনিয়নের আফিল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, আলমগীর কবির শিপলু, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।